সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedহাজার বছর টিকতে পারে যে ব্যাটারি
spot_img
spot_img

হাজার বছর টিকতে পারে যে ব্যাটারি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাজ্যের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ব্যাটারি তৈরি করেছেন। ‘কার্বন-১৪ ডায়মন্ড’-এর এই ব্যাটারি কয়েক হাজার বছর শক্তি উৎপাদন করতে পারবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষের বিজ্ঞানী সারাহ ক্লার্ক এক বিবৃতিতে বলেন, ‘ডায়মন্ড ব্যাটারিটি নিরাপদ ও টেকসই উপায়ে ধারাবাহিকভাবে মাইক্রোওয়াট মাত্রার শক্তি সরবরাহ করতে পারে। এই প্রযুক্তিতে কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করে স্বল্প পরিমাণ কার্বন-১৪-কে নিরাপদে আবদ্ধ রাখা হয়।

বিজ্ঞানীরা বলছেন, এই ব্যাটারির ব্যবহার বহুমুখী হতে পারে। এটি কানে শোনার যন্ত্র ও পেসমেকারের মতো চিকিৎসা যন্ত্রে ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে আপনার জীবদ্দশায় ব্যাটারি পরিবর্তনের প্রয়োজন পড়বে না। বিরূপ পরিবেশেও কার্যকর থাকায় এটি মহাকাশ প্রযুক্তিতে ব্যবহারের জন্য আদর্শ হয়ে উঠতে পারে। কয়েক দশক বা শতক ধরে চলবে এমন অভিযানে ব্যবহার করা যেতে পারে এই ব্যাটারি।

এ ছাড়া দূরবর্তী বা প্রতিকূল পরিবেশে রেডিও-নির্ভর যন্ত্রে ব্যবহার করা যাবে এ ব্যাটারি। যন্ত্রের খরচ কমানোর পাশাপাশি দুর্গম অঞ্চলে যন্ত্রের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে এটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments