শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাহাড় ক্ষয়? সুস্থ হওয়ার উপায় জেনে নিন
spot_img
spot_img

হাড় ক্ষয়? সুস্থ হওয়ার উপায় জেনে নিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান সময়ে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস অনুসরণ করলে এই সমস্যার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে হাড় ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। তাই এখনই সচেতন হওয়া জরুরি।

বিভিন্ন কারণে হাড় ক্ষয় দেখা দিতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমতে থাকে, যা হাড় ক্ষয়ের প্রধান কারণ। ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি! হাড়ের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর অভাব হাড়কে দুর্বল করে তোলে। তাছাড়া হরমোনের পরিবর্তন, বিশেষ করে মহিলাদের মেনোপজের পর এস্ট্রোজেন হরমোন কমে যায়, যা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ায়।

এছাড়া অলস জীবনযাপনেও হতে পারে। নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। আর ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন হাড়ের ঘনত্ব কমিয়ে দেয় এবং হাড় দুর্বল করে তোলে।

প্রতিরোধ ও সুস্থ হওয়ার উপায়:
* সঠিক খাদ্যাভ্যাস, যেমন- দুধ, দই, পনির, পালংশাক, বাদাম, মাছ ইত্যাদি ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া উচিত।
* ভিটামিন ডি গ্রহণ করা উচিত। সূর্যের আলো থেকে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়া যায়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে।
* নিয়মিত ব্যায়াম করা জরুরি। ওয়েট লিফটিং, হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।
* খারাপ অভ্যাস পরিহার করতে হবে। ধূমপান ও অ্যালকোহল পরিহার করলে হাড়ের সুস্থতা বজায় থাকে।
* চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি হাড় ক্ষয়ের লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments