ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হানি নাট বা মধু-ভিত্তিক বাদামের মিশ্রণ এর মধ্যে অন্যতম জনপ্রিয়। এটি প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় স্বাস্থ্যকর মনে হলেও সঠিক নিয়মে না খেলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। হানি নাট শক্তিবর্ধক এবং পুষ্টিকর হলেও এটি সঠিক নিয়মে গ্রহণ করাই স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি। তাই হানি নাট কীভাবে নিরাপদে গ্রহণ করা যায়, তা জানা গুরুত্বপূর্ণ।
প্রতিদিন ২০-৩০ গ্রাম হানি নাট খাওয়া নিরাপদ বলে বিশেষজ্ঞরা মনে করেন। অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি বা শর্করার ভারসাম্য বিঘ্নিত হতে পারে। সকালে নাশতার সাথে বা ব্যায়ামের আগে এটি গ্রহণ করা সবচেয়ে উপকারী। রাতের বেলা বেশি খেলে হজমের সমস্যা হতে পারে।
অনেকের বাদাম বা মধুর প্রতি সংবেদনশীলতা থাকতে পারে, তাই প্রথমবার খাওয়ার আগে সতর্ক থাকা জরুরি। তাছাড়াও মধুতে প্রাকৃতিক শর্করা থাকায় ডায়াবেটিস রোগীরা পরামর্শ নিয়ে খাওয়া উচিত।
বাজারে অনেক নিম্নমানের বা ভেজাল মধু-বাদামের মিশ্রণ পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নির্ভরযোগ্য ব্র্যান্ড বা নিজেই ঘরে তৈরি করলে বেশি নিরাপদ।
উল্লেখ, খাদ্যাভ্যাসে এটি সংযোজনের আগে উপাদান, পরিমাণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে খাওয়া উচিত। সচেতনভাবে খেলে এটি শক্তি বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments