
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২ -মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেড।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২০ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.৩৪ টাকা।
এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১.৩১ টাকা।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.৯৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments