রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যহাসপাতাল ছেড়েছেন সাংবাদিক সুমন, জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম
spot_img
spot_img

হাসপাতাল ছেড়েছেন সাংবাদিক সুমন, জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সিটি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সরকারদলীয় ক্যাডারদের হামলায় গুরুতর আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান হাসপাতাল ছেড়েছেন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ১০৩ নম্বর ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছেন। তার চিকিৎসা সংশ্লিষ্ট নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক মো. আলাউদ্দিন তাকে পরীক্ষা-নিরীক্ষার পর এ ছাড়পত্র দেন। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল ছেড়েছেন সুমন।

রাজধানীর জাফরাবাদ রায়েরবাজার সাদেক খান রোডে মোহাম্মদপুর ৩৪ নং ওয়ার্ড কমিশনার খোকনের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। তাকে প্রথমে রায়েরবাজার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ১০৩ নম্বরে ওয়ার্ডে ভর্তি করা হয়।

সুমনের অপরাধ তিনি খোকনের সশস্ত্র বাহিনীর প্রকাশ্যে মহড়ার ছবি তুলছিলেন। তাতেই খোকনের লোকজন সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় খোকন ও তার সহযোগীদের আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। এই ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করেনি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

সুমনের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ)। এসময় হামলাকারীদের আগামী শনিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানান সাংবাদিক নেতারা।

সমাবেশে ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি আবুল খায়ের, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক যুগ্ম সম্পাদক অমিয় ঘটক পুলক, সাব এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক কেএম ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ বলেন, মামলা হয়েছে, তাই আসামিরা অবশ্যই গ্রেফতার হবে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ডিসি স্যারের নির্দেশে অলরেডি ৩/৪ জন অফিসারকে অভিযানে নামিয়ে দিয়েছি। হামলার ঘটনার মোবাইলের ভিডিও ক্লিপ ও কিছু স্টিল ফটো আমাদের হাতে এসেছে। এর উপর ভিত্তি করে অভিযান চলছে। এ সংক্রান্ত সিসি ক্যামেরার কোনো ফুটেজ এখনো পাওয়া যায়নি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments