বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যপুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর শওকত কারাগারে
spot_img
spot_img

পুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর শওকত কারাগারে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে নবনির্বাচিত কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন শওকত। রামপুরা-খিলগাঁও এলাকার এই আওয়ামী লীগ নেতাকে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার ঢাকার আদালতে পাঠায়। আদালত সাখাওয়াত হোসেন শওকতসহ ৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর আসামিরা হলেন- মারুফুর রহমান ইমন, ওয়ালিদ হোসেন আহাদ, জুনায়েদ হোসেন ফারহান, মিন্টু গাজী, মোখলেছুর রহমান, আলমগীর হোসেন সরদার ও মোস্তাফিজুর রহমান মন্টু।

আদালতে তার পক্ষে জামিনের আবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হীরু। তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ মামলা। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিষয়টি নিয়ে আপসের চেষ্টা চলছিল, অথচ তাকে গ্রেফতার হতে হল।

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী জামিনের আবেদন নাকচ করে শাখাওয়াতকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের পক্ষে থেকে শাখওয়াতকে রিমান্ডে চেয়ে কোনো আবেদন ছিল না বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ইউসুফ আলী।

ঢাকা উত্তরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত একই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার তিন দিনের মাথায় পুলিশের মামলায় তাকে গ্রেফতার হতে হল।

খিলগাঁও এলাকা থেকে এই কাউন্সিলরের সঙ্গে তার ছেলে, ভাতিজাসহ আরও ৭ জনকে গ্রেফতার করা হয় বলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়। পরে ওই এসআই কর্তব্য কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে থানায় মামলা করেন। ওই মামলায়ই তাকে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments