সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদহাসান তারেক চৌধুরী ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসেবে...
spot_img
spot_img

হাসান তারেক চৌধুরী ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসেবে যোগদান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হাসান তারেক চৌধুরী দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসেবে আজ ০১ জানুয়ারী ২০২৬ তারিখে যোগদান করেন৷ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যোগদানের পূর্বে তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড-এ হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান তারেক চৌধুরী বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মানবসম্পদ (এইচআর) পেশাজীবী। মানবসম্পদ ব্যবস্থাপনায় তাঁর রয়েছে ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে প্রায় ২০ বছর তিনি স্বনামধন্য বহুজাতিক ও বৃহত দেশীয় প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান হিসেবে এইচআর কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (বাংলাদেশ), নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড, মেটলাইফ বাংলাদেশ,ন এসিআই লিমিটেড, এমজিএইচ গ্রুপ এবং প্রাণ-আরএফএল গ্রুপ। ফার্মাসিউটিক্যাল, এফএমসিজি, বীমা, শিপিং, রেস্টুরেন্ট, কৃষি ও পশুস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে এইচআর চ্যালেঞ্জ ব্যবস্থাপনায় তাঁর রয়েছে বহুমুখী অভিজ্ঞতা। তিনি মানবসম্পদ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন,
ট্যালেন্ট অ্যাকুইজিশন, কর্মী উন্নয়ন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, সাংগঠনিক উন্নয়ন, কর্মী সম্পর্ক, পারিশ্রমিক ও সুবিধা ব্যবস্থাপনা এবং এইচআর পরিকল্পনা প্রণয়নে সক্রিয়ভাবে কাজ করেছেন।

হাসান তারেক চৌধুরী জেটিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে বাংলাদেশের বৃহত্তম জনবল রূপান্তর প্রকল্পসহ, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড ও অ্যালকনে একাধিক সাংগঠনিক পুনর্গঠন ও বিজনেস
ট্রান্সফরমেশন প্রকল্পে নেতৃত্ব প্রদান করেন। এছাড়া তিনি ২০১২ সালে মেটলাইফ সাউথ এশিয়া এবং ২০১৫–২০১৬ সালে নোভার্টিসে এইচআর রূপান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদেশে নতুন
প্রতিষ্ঠান (পিপল সেটআপ) গঠনে তাঁর রয়েছে বাস্তব অভিজ্ঞতা। তিনি পাকিস্তানের লাহোর ও শ্রীলঙ্কার কলম্বোতে এমজিএইচ গ্রুপের জন্য নতুন সংগঠন প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। শিক্ষাগতভাবে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে এমএসসি
(প্রথম শ্রেণী), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণীতে প্রথম) এবং ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) থেকে
হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণীতে প্রথম) ডিগ্রি অর্জন করেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments