বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহিজাব পরে বিশ্বকাপ মঞ্চে মরক্কান ফুটবলারের ইতিহাস
spot_img
spot_img

হিজাব পরে বিশ্বকাপ মঞ্চে মরক্কান ফুটবলারের ইতিহাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিফা নারী ফুটবল বিশ্বকাপে হিজাব পরে খেলতে নেমে ইতিহাস গড়েছেন মরক্কোর নৌহাইলা বেনজিনা। বিশ্বকাপে হিজাব পরে খেলা প্রথম ফুটবলার তিনি। রোববার নারী বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলেন এই ডিফেন্ডার।

অস্ট্রেলিয়ার হাইন্ডমার্শ স্টেডিয়ামে বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারায় মরক্কো। একমাত্র জয়সূচক গোলটি করেন ইবতিশাম জিরাইদি। আগের ম্যাচে জার্মানির বিপক্ষে খেলার সুযোগ না পেলেও এদিন শুরু থেকেই একাদশে ছিলেন বেনজিনা। ৫৫ মিনিটে একবার গোলের সুযোগও পেয়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু ডি বক্সের ভেতর থেকে তার নেওয়া ভলি অনেকটা পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

কোরিয়ার বিপক্ষে জয় ছাপিয়ে এখন আলোচনায় বেনজিনার হিজাব পরে খেলতে নামার ঘটনা। ইতিহাস গড়ার ম্যাচে অবশ্য হলুদ কার্ডও দেখেন বেনজিনা। ৮১ মিনিটে আক্রমণে যাওয়া কোরিয়ান মিডফিল্ডার জি সো-ইউনকে ফাউল করেন তিনি। কিন্তু পেনাল্টি বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি কোরিয়া। বেনজিনাও তাই হাফ ছেড়ে বাঁচেন।

২০১৪ সালে ধর্মীয় কারণে হিজাব পরে খেলার প্রথম অনুমতি দেয় ফিফা। আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় এর ওপর নিষেধাজ্ঞা ছিল। বেনজিনা বিশ্বকাপের আগেই সোশ্যাল মিডিয়ায় হিজাব পরার বিষয়ে জানিয়েছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments