মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহিরো আলমসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল
spot_img
spot_img

হিরো আলমসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক্: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলমসহ (হিরো আলম) আরও ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি (জাপা) দুই প্রার্থীসহ তাদের মনোনয়পত্র বাতিল ঘোষণা করেছেন।

রোববার (১৮ জুন) যাচাই-বাছাই শেষে এ আসনের নির্বাচন কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। বাকি ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যরা হলেন- জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁ, স্বতন্ত্র প্রার্থী আবু আজম খান, স্বতন্ত্র প্রার্থী মুসাউর রহমান খান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শেখ আসাদুজ্জামান জালাল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments