ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপের কমান্ডাররা ইয়েমেনের মাটিতে লোহিত সাগরের জাহাজে হুতিদের পরিচালিত হামলার নির্দেশনা দিচ্ছেন এবং তদারকি করছেন।

চারটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরান হুতিদের অস্ত্র, প্রশিক্ষন এবং অর্থায়ন করেছে। গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে তাদের কাছে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে।
সূত্র জানায়, তেহরান হুতিদের উন্নত ড্রোন, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে নভেম্বর মাসে বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা শুরু করেছিল হুতিরা।
আইআরজিসি কমান্ডার এবং উপদেষ্টারাও লোহিত সাগরের মধ্য দিয়ে প্রতিদিন চলাচলকারী ডজন ডজন জাহাজের মধ্যে কোনটি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত সেটি লক্ষ্যবস্তু নির্ধারণ করার তথ্য ও গোয়েন্দা সহায়তা প্রদান করছে। চারটি আঞ্চলিক এবং দুটি ইরানি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments