ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্রুত দুই উইকেট হারানোর পর হৃদয়-ইমনে প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশের স্কোর পঞ্চাশ পেরিয়েছে। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ৩৪ রানে তাওহিদ হৃদয় ও ২৬ রানে আছেন পারভেজ হোসেন ইমন। দুজনের জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৫৭ রান। ৬০ বলে ৪৭ রান দরকার বাংলাদেশের।
এর আগে ১১১ রানের লক্ষ্যে ব্যাট করছে নেমে ৪ বলে ১ রান করে সালমান মির্জার শিকার হন তানজিদ তামিম। সালমানের পরের ওভারে ফেরেন টাইগার অধিনায়ক লিটন দাস। মাত্র ১ রান করেন তিনি। ৭ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে লড়ছেন হৃদয়-ইমন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments