বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহোলি উৎসবে পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া
spot_img
spot_img

হোলি উৎসবে পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হোলি উৎসবে একসঙ্গে হলো বলিউডের বচ্চন পরিবার। শাশুরি জয়া বচ্চনের সঙ্গেই পুজোয় অংশ নিলেন বৌমা ঐশ্বরিয়া রাই বচ্চন। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দার শেয়ার করা ছবিতে পরিবারের সঙ্গে হোলি উদযাপন করতে দেখা গেছে ‘রাইসুন্দরী’কে।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে হোলির আগের রাতে হোলিকা দহন পালনের ছবি শেয়ার করেছিলেন নভ্যা। বাড়ির উঠানে আগুন জ্বেলে পালন হয় হোলিকা দহন উৎসব। আর নভ্যার শেয়ার করে সেই ছবিতে দেখা মিলল ঐশ্বরিয়ারও। সেখানেই দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চন পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটাচ্ছেন ঐশ্বরিয়া। এসময় একে অপরকে আবিরের টিপ পরিয়ে দেন সবাই। এরপর দোলের দিন সকালেও একগুচ্ছ ছবি শেয়ার করেন নভ্যা। আদরের নাতনি জড়িয়ে ধরে রয়েছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে। কখনো আবার সেই ছবিতেই ধরা পড়ল ছোটদের মতোই দোল খেলছেন জয়া। একেবারে অন্য মেজাজে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রীকে। সেইসঙ্গে খাওয়া-দাওয়ার ছবিরও শেয়ার করেছেন নভ্যা। বচ্চন পরিবারে এদিন বাড়তি আয়োজন ছিল খাওয়া-দাওয়ারও।

উল্লেখ, ২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। হোলির আনন্দ উৎসবে পরিবারের সঙ্গে একজোট হয়েছেন ঐশ্বরিয়াও। যা দেখে খানিক স্বস্তিতে অভিষেক-ঐশ্বরিয়া জুটির ভক্তরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments