ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
আজিজ পাইপস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.৬৬) টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল (০.০৪) টাকা।
এদিকে ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে (১.৯৯) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১১ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৬৮ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে (১৭.০৬) টাকা।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৪৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮.০৫ টাকা। এছাড়া ছয় মাসে বা অর্ধবার্ষিকে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪.৭৩। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২১.৪৮ টাকা।
এদিকে অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৬.৭৮ টাকা (নেগেটিভ)। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৯.২৪ টাকা।
ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে ডোরিন পাওয়ারের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.০৫ টাকা। এছাড়া ছয় মাসে বা অর্ধবার্ষিকে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪.৮৬। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৮৫ টাকা।
এদিকে অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.০৩ টাকা (নেগেটিভ)। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭.৬৯ টাকা।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৭০ টাকা। এছাড়া ছয় মাসে বা অর্ধবার্ষিকে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২.৭৪। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১২.২৪ টাকা।
এদিকে অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৪.১১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭২.৬৪ টাকা।
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে দি ইবনে সিনার সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৯৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.৯৫ টাকা। এছাড়া ছয় মাসে বা অর্ধবার্ষিকে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১০.৪৯। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮.১৯ টাকা।
এদিকে অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯.৭৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪.৪৯ টাকা।
মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৩ টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ০.৭০ টাকা বা ২৩৩৩ শতাংশ।
এদিকে ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৯৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৯ টাকা। অর্থাৎ লোকসান থেকে মুনাফায় ফিরেছে মোজাফফর হোসেন স্পিনিং।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৩৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.১৩ টাকা।
এস.এস স্টীল লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৭১ টাকা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.৩২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ২৩.৫৮ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ১.৫৩ টাকা নেগেটিভ।
দি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১৩ টাকা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৪.৭৯ টাকা।গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৪.৪৭ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ০.১৫ টাকা।
যমুনা অয়েল লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪.০৭ টাকা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯৩.৪২ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৮.৯৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৯.৯৮ টাকা।
আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর,২১-ডিসেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.০৮) টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০৬ টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.২৩) টাকা। গত বছর এই সময়ে আয় ছিল ০.১৭ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০.২৯ টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০.৬৩ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ০.৩১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments