ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে রেস অ্যাসেট ম্যানেজম্যান্ট পরিচালিত ১০ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডগুলোর ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ২০৭ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রবিবার (১৪ আগস্ট) রেস ম্যানেজেমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ট্রাস্টি এই ডিভিডেন্ড ঘোষণা করেছে।
রেসের ১১ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় গড় ৭.৯১% হারে ২০৭ কোটি ৩৩ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। এরমধ্যে তালিকাভুক্ত ১০ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৭.২৫% হারে ২০২ কোটি ৩৮ লাখ টাকার ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
এ বছর রেসের সর্বোচ্চ ১১% হারে (অভিহিত মূল্য বা ১০ টাকা বিবেচনায়) লভ্যাংশ ঘোষণা করা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর রয়েছে ৭.৪০ টাকা। এই ৭.৪০ টাকার উপর লভ্যাংশ পাওয়া যাবে ১.১০ টাকা।
ফান্ডগুলোর মধ্যে রবিবার লেনদেন শেষে সর্বোচ্চ ৭.৪০ টাকায় যৌথভাবে রয়েছে ইবিএল এনআরবি ও ইবিএল ফার্স্ট ফান্ড। আর সর্বনিম্ন ৫.২০ টাকায় আছে সর্বনিম্ন ৬% লভ্যাংশ ঘোষণা করা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড।
নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত রেস ম্যানেজমেন্টের পরিচালিত ফান্ডগুলোর ডিভিডেন্ডের বিস্তারিত তুলে ধরা হল-
| ফান্ডের নাম | লভ্যাংশের হার | লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) | ইউনিট দর (টাকা) | ডিভিডেন্ড ইল্ড |
| ইবিএল এনআরবি ফান্ড | ১১% | ২৪.৬৭ | ৭.৪০ | ১৪.৮৬% |
| ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড | ৭% | ২০.২৯ | ৬.৩০ | ১১.১১% |
| পপুলার লাইফ ফার্স্ট ফান্ড | ৭% | ২০.৯৪ | ৫.৪০ | ১২.৯৬% |
| ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড | ৭% | ২১.২৫ | ৬ | ১১.৬৭% |
| পিএইচপি ফার্স্ট ফান্ড | ৭% | ১৯.৭৩ | ৫.৪০ | ১২.৯৬% |
| এবি ব্যাংক ফার্স্ট ফান্ড | ৭% | ১৬.৭৪ | ৫.৪০ | ১২.৯৬% |
| আইএফআইসি ফার্স্ট ফান্ড | ৭% | ১২.৭৫ | ৫.৪০ | ১২.৯৬% |
| এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড | ৭% | ১০.০৩ | ৬.২০ | ১১.২৯% |
| ইবিএল ফার্স্ট ফান্ড | ৬.৫০% | ৯.৪১ | ৭.৪০ | ৮.৭৮% |
| ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড | ৬% | ৪৬.৫৭ | ৫.২০ | ১১.৫৪% |
| মোট তালিকাভুক্ত ১০টি ফান্ড | গড় ৭.২৫% | ২০২.৩৮ কোটি টাকা | গড় ৬.০১ টাকা |
এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত শেয়ারবাজারে অতালিকাভুক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড থেকে ১৪.৫০% হারে ৪ কোটি ৯৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments