ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
লিন্ডে বাংলাদেশ লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২.৬৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯.২৫ টাকা।
এদিকে, ৯ মাসে (জানুয়ারি’-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭.৮২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৬.০১ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৪.৬৮ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ৭৩.৯২ শতাংশ। ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩৩.৫২ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৩১২.৫৫ টাকা।
বাটা সু বাংলাদেশ লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ টাকা ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৫৬ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৯ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৩ টাকা ৫১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৭৫ টাকা ৪২ পয়সা
এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড: ২০২০ হিসাব বছরের (জানুয়ারি-মার্চ’২০) পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। যা আগের বছর একই সময় ইপিএস ছিল০.৪৭ টাকা। তবে আইপিও পরে কোম্পানির শেয়ার হিসোবে ইপিএস হয়েছে ০.৪৩ টাকা।
এই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে ২০২০ হিসাব বছরের নয় মাসে (জুলাই‘১৯-মার্চ’২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৩৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৩০ টাকা। তবে আইপিও পরে কোম্পানির শেয়ার হিসোবে ইপিএস হয়েছে ১.১২ টাকা।
এই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১০কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছর একই সময় মুনাফা ছিল ৮ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা।
৩১ মার্চ ২০২০ পর্যন্ত কোম্পনির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭০ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাঁড়ায় ১৭.৩৩ টাকা।
এদিকে, আগামী রোবাবার থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “AOL”। আর কোম্পানি কোড হবে 15321। আর সিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “AAMRANET”। আর কোম্পানি কোড হবে 20021।
এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আর গত ৭ সেপ্টেম্বর কোম্পানির আইপিওর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন করে বিনিয়োগকারীরা।
এর আগে বিএসইসির ৭৩২তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
এসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা।
ইউনাাইটে কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ৭০ পয়সা।
চলতি অর্থবছরের (জানুয়ারি-সেপ্টম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৭০ পয়সা।
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৫২ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ক্যাশ ফ্লো ছিল ৪৪ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৩৬ পয়সা।
সিঙ্গার বিডি লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্ব’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৫৯ পয়সা।
আর এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ২১ পয়সা।
আইপিডিসি ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্ব’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা।
নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪২ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ১৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড: তৃতীয় প্রান্তিক (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৫৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১.৫৩ টাকা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১০ টাকা।
এদিকে, ৯ মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.২৯ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৭ টাকা ঋণাত্নক। ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪.২৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩১.৮৭ টাকা।
গ্রামীন ফোন লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩৮ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৮৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৮ টাকা ৭৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩১ টাকা ২৯ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০১ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১টাকা ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ০১ পয়সা।
ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪০ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২ টাকা ১৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments