
কোম্পানিগুলো হলো— সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, লিব্রা ইনফিউশনস লিমিটেড, এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, আমান কটন ফাইবার্স লিমিটেড, এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ইনটেক লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ডেলটা স্পিনার্স লিমিটেড।
জানা যায়, কোম্পানিগুলো ২০২০ সালের ৩০ জুন অথবা ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসিতে দাখিল করেনি। ফলে কোম্পানিগুলো পৃথকভাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুলস ১৪(৪) এবং ২০১৮ সালের ২০ জুন জারি করার নির্দেশনার ৪ ও ৫ নম্বর শর্ত লঙ্ঘন করেছে। এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ইনটেকের ২০১৯ ও ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল না করার কারণ জানতে চেয়েছে কমিশন।
চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুলস ১৪(৪) এবং ২০১৮ সালের ২০ জুন জারি করার নির্দেশনার ৪ ও ৫ নম্বর শর্ত অনুযায়ী, কোম্পানিগুলোর নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন বিএসইসিতে দাখিলের বাধ্যবাধকতা আছে। তবে কোম্পানিগুলো ২০২০ সালের ৩০ জুন অথবা ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন বিএসইসির অনুমোদন সাপেক্ষে বর্ধিত সময়ের মধ্যেও দাখিল করেনি। এমনকি কোম্পানিগুলো প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় প্রয়োজন কি না, তাও অবহিত করেনি। ফলে কোম্পানিগুলো বিএসইসির বিধি ও নির্দেশনা সরাসরি লঙ্ঘন করছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এ পরিস্থিতিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১১(২) অনুযায়ী এ চিঠি জারির পর সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানিগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments