সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের পতনেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের ব্যাপক পতনের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ।


এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২১৬  কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ১৫৯  কোটি ৪৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৬ লাখ ১৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৭.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২.৮২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং  ডিএসই-৩০ সূচক ৪৭.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২৬ পয়েন্টে।

ডিএসইতে ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০ টির, কমেছে ৩২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ২১৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments