শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা১২ ডিসেম্বর থেকে শুরু ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের ষষ্ঠ আসর
spot_img
spot_img

১২ ডিসেম্বর থেকে শুরু ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের ষষ্ঠ আসর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সংবাদপত্র-রেডিও-টেলিভিশন এবং অনলাইন পোর্টালে কর্মরত ক্রীড়ামোদী সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন। ১২ ডিসেম্বর থেকে শুরু হবে ষষ্ঠবারের মতো আয়োজিত এই জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট।


ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কুইন অফ হার্টস-এর আয়োজনে রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে চারদিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন।

নারী ও পুরুষের পাঁচটি ক্যাটাগরিতে ৪৫টির বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ব্যাডমিন্টনপ্রেমী প্রায় তিনশ’ প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের শিরোপা লড়াইয়ে। ১২ ডিসেম্বর বেলা ১২টায় অনুষ্ঠিত হবে মিডিয়া কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

টুর্নামেন্টের টেলিভিশন পার্টনার এশিয়ান টিভি, এটিএন বাংলা ও আরটিভি, নিউজপেপার পার্টনার সমকাল, টেলিকাস্ট পার্টনার নিউজবাংলা২৪.কম, অনলাইন পার্টনার রাইজিং বিডি ও ঢাকাপ্রকাশ, রেডিও পার্টনার রেডিও টুডে এবং হেলথ পার্টনার ফরাজী হাসপাতাল।

টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী গণমাধ্যমকর্মীরা ফ্রি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন ০১৭৭২৫৬৮৯০৭ নম্বরে অথবা ভিজিট করুন ‘কুইন অফ হার্টস’-এর ফেসবুক পেজে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments