বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি১২ দিনেই রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার
spot_img
spot_img

১২ দিনেই রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ মে একদিনে দেশে ১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি মে মাসের প্রথম ১২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

গত বছরের একই সময় এই পরিমাণ ছিলো ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১২ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিলো ২ হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থায় সহজ লেনদেন সুবিধা ও প্রবাসী বাংলাদেশীদের বাড়তি অংশগ্রহণের কারণে রেমিট্যান্স প্রবাহে এ ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments