শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১৩ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই
spot_img
spot_img

১৩ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৩ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই। কোম্পানিগুলোর  অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি কতৃপক্ষ ডিএসইকে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: এএমসিএল প্রাণ, বিডি মনোস্পুল, মিথুন নিটিং, এডিএন টেলিকম, দুলামিয়া কটন, শেফার্ড, ডমিনেজ স্টিল, ইস্টার্ন লুব্রিকেন্টস, সমতা লেদার এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইমাম বাটন ও ডরিন পাওয়ার।

এএমসিএল প্রাণ: শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১২ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ২১৩ টাকা ৯০ পয়সা । ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৩১২ টাকা ৭০ পয়সা  উন্নীত হয়।

বিডি মনোস্পুল: শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৮ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬৪ টাকা ৯০ পয়সা । ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ২২৫ টাকায়  উন্নীত হয়।

মিথুন নিটিং: শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৭ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা । ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ২২ টাকায়  উন্নীত হয়।

কোম্পানি দুটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ইমাম বাটন: কোম্পানিটির শেয়ার দর গত ৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা ৫০ পয়সা । ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ এই ২৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৩৩.৮৪ শতাংশ বেড়েছে।

ডরিন পাওয়ার: কোম্পানিটির শেয়ার দর গত ৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৭০ টাকা ২০ পয়সা। ৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৯১ টাকা ৩০ পয়সায় উঠে। অর্থাৎ এই ২৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ১০ পয়সা সবা ৩০.০৫ শতাংশ বেড়েছে।

এডিএন টেলিকম: কোম্পানিটির শেয়ার দর গত ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৬১ টাকা ৩০ পয়সা। ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৭৮ টাকা ৬০ পয়সায় উঠে। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৩০ পয়সা বা ২৮.২২ শতাংশ বেড়েছে।

দুলামিয়া কটন: কোম্পানিটির শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ৫৮ টাকা ৯০ পয়সা। গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৭৮ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৯ টাকা ৬০ পয়সা। যা শতাংশের হিসেবে ৩৩ শতাংশ বেড়েছে।

ডমিনেজ স্টিল: কোম্পানিটির শেয়ার দর গত ২৯ আগস্ট লিমিটেডের শেয়ারের দাম ছিল ২৯ টাকা ৪০ পয়সা। আর ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ৭ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়ায় ৩৮ টাকা ১০ পয়সায়।

ইস্টার্ন লুব্রিকেন্টস: কোম্পানিটির শেয়ার দর গত ১৮ আগস্ট ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দাম ছিল ১ হাজার ৪১৭ টাকা। সেখান থেকে ৬৮৩ টাকা বেড়ে গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ২১০০ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ ৪৮ শতাংশ বেড়েছে।

সমতা লেদারের: শেয়ার দর গত ২৬ আগস্ট ছিল ৮৫.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২২.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৬.৮০ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল: শেয়ার দর গত ১ সেপ্টেম্বর ছিল ১৭৮.৯০ টাকায়। আর ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২১.৭০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪২.৮০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির শেয়ার দর গত ২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৮ টাকা ৩০ পয়সা। সেখান থেকে তিন কার্যদিবস শেষে গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২১ টাকা ৬০ পয়সায়। শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা। যা শতাংশের হিসেবে ১৮ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments