রবিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ২০০ কোটি টাকা উত্তোলন করবে প্রিমিয়ার ব্যাংক
spot_img
spot_img

২০০ কোটি টাকা উত্তোলন করবে প্রিমিয়ার ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৮০১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২০০ শত কোটি টাকার Unsecured, Non-Cumulative, Contingent-Convertible, Fully paid-up, BASEL III compliant Perpetual Bond ইস্যু করবে। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫,০০০ (পাঁচ হাজার) টাকা। বন্ডটির কুপন হার  ৬% (Floor) থেকে ১০% (Ceiling)  যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্সুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক,  আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক Tier-1 মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে MTB Capital Limited। এছাড়া Arranger, Issue Manager এবং Underwriter হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments