বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা২১ আগস্ট থেকে হালকা ব্যাটিংয়ের পরিকল্পনা তামিমের
spot_img
spot_img

২১ আগস্ট থেকে হালকা ব্যাটিংয়ের পরিকল্পনা তামিমের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তামিম ইকবাল গত তিন বছর বিসিবিতে এসেছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে তাঁকে শেষ দেখা গেছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালে। এর পর তো ঘটনাবহুল সময় কেটেছে তাঁর। বিসিবিতে আসার সুযোগও পাননি।

প্রায় এক মাস পর রোববার মিরপুরে দেখা গেল বাঁহাতি এ ওপেনারকে। এ সময়ের ভেতরে অধিনায়কের বাহুবন্ধনীও ফেরত দিতে হয়েছে বিসিবিকে। সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক এদিন বিসিবিতে এসেছিলেন চোট পুনর্বাসন নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে আলোচনা করতে।

বোর্ডের একজন কর্মকর্তা জানান, তামিমের কোমরের চোট পর্যবেক্ষণ করে দেখেছেন বায়েজিদ। তিনি বলেন, তামিম আশা করছে সে দ্রুতই পুনর্বাসন শুরু করতে পারবে। বাঁহাতি এ ওপেনারের ইনজেকশন নেওয়া ও বিশ্রামের এক সপ্তাহ শেষ হয়েছে শুক্রবার।

এখন তিনি হালকা ব্যায়াম শুরু করবেন ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী। ২১ আগস্ট থেকে হালকা ব্যাটিং করার পরিকল্পনা তার। অবশ্য এশিয়া কাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় তাড়াহুড়ো নেই তামিমের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments