মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কাগজ’
spot_img
spot_img

২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কাগজ’

অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কাগজ’ সিনেমা। আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘কাগজ’ মুক্তি উপলক্ষে রোববার রাজধানীর হাতিরঝিলে একটি হোটেল সংবাদ সম্মেলনে সিনেমাটির পরিচালক আলী জুলফিকার জাহেদী এ তথ্য জানান।

সিনেমাটির পরিচালক বলেন, সবগুলো সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে। একটি ব্লকবাস্টার ও ৭টি প্রেক্ষাগৃহে কাজগ দেখা যাবে। এছাড়া দর্শকদের চাহিদা অনুযায়ী হল বারানো হবে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী।

মম বলেন, আমার তৃতীয় চলচ্চিত্র এটি। তবে মুক্তি পাচ্ছে প্রথম। এতে আমার চরিত্রটি গতানুগতিক আর দশটা ক্যারেক্টারের মতো নয়। খুবই আলাদা অন্যরকম গল্প। আর যেই থ্রিলার ঘরনার কাজ আমরা তুলে ধরতে চেয়েছি তা দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবে আশা করি।

ইমন বলেন, বীরত্ব ছবির পর আমার আরও একটি গল্প নির্ভর ছবি কাগজ মুক্তি পাচ্ছে। ছবিটিতে দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন। আসছে ২৩ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা হলে গিয়ে দেখবেন।

মুক্তির আগেই ছবিটি কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিল নাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে।নির্মাতা নিজেই এর গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments