মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তা২৪ ঘন্টায় কুমিল্লা মেডিক্যালে আরো ৭ জনের প্রাণহানি
spot_img
spot_img

২৪ ঘন্টায় কুমিল্লা মেডিক্যালে আরো ৭ জনের প্রাণহানি

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে দুই নারীসহ আরো ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত সময়ে চিকিৎসাধীন অবস্থায় এ ৭ জন মারা যান। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন।হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরো ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমেকের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।

তিনি জানান, ‘গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং আইসিইউতে চারজন মারা যান। মৃত ৭ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া বাকি ৬ জনের মধ্যে দুইজন নারী এবং চারজন পুরুষ।’
কুমেকের কভিড-১৯ ইউনিটের তথ্য কেন্দ্র থেকে জানাযায়, হাসপাতালে মারা যাওয়া ৭ জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন বরুড়া উপজেলার শাহ আলম (৬২)। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জন হলেন, কুমিল্লা সদর উপজেলার আবদুল কাদের (৬০), ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল করিম (৭৫), মনোহরগঞ্জ উপজেলার জামাল উদ্দিন (৫৩), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসু দেব (৭২), একই জেলার শাহারাস্তি উপজেলার নাজমা রহমান (৫০) এবং গোপালগঞ্জ জেলার মোখশেদপুর উপজেলার লুৎফর নেছা (৬২)।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments