ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ জুন, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৬ মে, ২০২৪।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ জুন, ২০২৪ তারিখ সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৬ মে, ২০২৪।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments