ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
ফার কেমিক্যাল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৩ নভেম্বর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ নভেম্বর, ২০২৪ তারিখ সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৭ অক্টোবর, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments