শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-

উত্তরা ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ১৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা।গত বছর একই সময়ে ৩ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৭ পয়সা।

আগামী ১২ মে, ২০২৫ তারিথে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ২৩ পয়সা, যা আগের বছর ১ টাকা ৭৩ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ২৬ পয়সা।

আগামী ২৭ মে সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments