ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানি দুইটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ConsolidatedEPS) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরেও শেয়ার প্রতি আয় ছিল ১৯ টাকা ৩৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৬ টাকা ৬৮ পয়সা।
আগামী ২২ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ৫১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা। আগের অর্থবছরেও শেয়ার প্রতি আয় ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ৫ পয়সা।
আগামী ১২ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments