বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি  ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিদুটি ৩০ জুন, ২০২০ ও ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্তির পক্রিয়ায় থাকা প্রকৌশল খাতের এ কোম্পানিটি  শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক।

সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২১ টাকা ২৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

জিকিউ বলপেন ইন্ডাস্টিজ লিমিটেড: ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৪ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৭২ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৪ টাকা ২১ পয়সা। আগের বছর ছিল ১৪৮ টাকা ২৩ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments