ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ও সাইফ পাওয়ারটেক লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলো ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ মঙ্গলবার ১২ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে নাহি অ্যালুমিনিয়াম ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস। অন্যদিকে সাইফ পাওয়ারটেক ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments