বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ২ ব্রোকারহাউজের পরিচালকদের ব্যাংক ও বিও হিসাব জব্দ: বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা
spot_img
spot_img

২ ব্রোকারহাউজের পরিচালকদের ব্যাংক ও বিও হিসাব জব্দ: বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:  পুঁজিবাজারের দুটি ব্রোকারহাউজের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিইওদের ব্যাংক হিসাব ও বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পাশাপাশি বিদেশ ভ্রমণেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। আজ বুধবার ১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২০ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠান দুটি হচ্ছে- ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণের জন্য ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড এবং পিএফআই সিকিউরিটিজ লিমিটেড এর সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে বিএসইসি। একইসাথে ২২ মার্চ, ২০২২ তারিখে ইস্যুকৃত কমিশনের নির্দেশনা নং- বিএসইসি/এসআরআই/সিসিএ/ডিএসই/২০২১/২১২ এ উল্লেখিত সকল শর্ত পুনরায় আরোপ করা হয়।

এছাড়াও, প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক বা সিইও এর সকল ব্যাংক হিসাবের উত্তোলন বন্ধ (Debit suspension) করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কে পত্র প্রেরণ এবং উক্ত ব্যক্তিবর্গের সকল বিও হিসাব অবরুদ্ধকরণের জন্য সেন্ট্রাল ডিপজিটরী বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান করে বিএসইসি।

আলোচ্য স্টক ব্রোকার কোম্পানীর পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধ পত্র প্রেরণ করা হবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments