বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩০ মিনিটেই বিনিয়োগকারীদের বাজিমাত !
spot_img
spot_img

৩০ মিনিটেই বিনিয়োগকারীদের বাজিমাত !

শেয়ারবাজার রিপোর্ট: অবশেষে নানা জল্পনা-কল্পনা আর আতঙ্কের মধ্য দিয়ে ৩০ মিনিটের জন্য লেনদেন চালু করেছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আর এ ৩০ মিনিটেই  শেয়ার দর আকাশচুম্বী হয়ে গেছে। তবে এ অবস্থার জন্য রয়েছে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা।

বিএসইসির নিদের্শনা অনুযায়ী, গত ৫ কার্যদিবসের ক্লোজিং গড় মূল্য ওপেন প্রাইস হিসেবে নির্ধারণ, এই মূল্যই ফ্লোর এবং সার্কিট ব্রেকারের সর্বনিম্ন হিসেবে বিবেচিত হওয়ায় আজ সপ্তাহের শেষ কার্যদিবসে মাত্র আধা ঘন্টার লেনদেনেই সূচক বেড়েছে ৩৭১ পয়েন্ট।

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। এরই ধারাবাহিকতায় টানা ৪ কার্যদিবসে পতনের পর উত্থানে ফিরেছে বাজার। বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে কোম্পানির শেয়ার দর।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৮৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments