রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি৩১ মে থেকে ১ হাজার টাকার নোট অচলের তথ্য গুজব
spot_img
spot_img

৩১ মে থেকে ১ হাজার টাকার নোট অচলের তথ্য গুজব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ৩১ মে এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি অচল বলে বলে বিভিন্ন সামাজিক গণ মাধ্যমে তথ্য ছড়িয়েছে যা গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মে) বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যবানের লাল ব্যাংক নোটটির লেনদেনের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত। এরপর আর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

আরও ছড়িয়ে পড়ে, এর পরদিন তথা ৩১ মে থেকে এক হাজার টাকা মূল্যমানের এই লাল নোটটি অচল বলে গণ্য হবে।

এই খবরকে সম্পূর্ণ ভুয়া অভিহিত করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধরণের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে জনসাধারণকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments