বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ৩ কারণ ছাড়া স্টক ডিভিডেন্ড নয়: বিএসইসি’র নতুন নির্দেশনা
spot_img
spot_img

৩ কারণ ছাড়া স্টক ডিভিডেন্ড নয়: বিএসইসি’র নতুন নির্দেশনা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: স্টক ডিভিডেন্ড বা বোনাস প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্দেশনা অনুযায়ী, ৩ কারণে তালিকাভুক্ত কোম্পানি স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ইস্যু করতে পারবে। প্রথমত; কোম্পানির বিএমআরই প্রজেক্টের ক্ষেত্রে, দ্বিতীয়ত; মূলধন বৃদ্ধির জন্য রেগুলেটরির নির্দেশনা থাকলে এবং তৃতীয়ত; কোম্পানির কোন প্রফিটেবল ইনভেস্টমেন্ট বা রি-ইনভেস্টের ক্ষেত্রে বোনাস শেয়ার ইস্যু করা যাবে। আজ ৫ সেপ্টেম্বর বিএসইসি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, স্টক ডিভিডেন্ড ঘোষণার সময় প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন (পিএসআই) হিসেবে বোনাস শেয়ার ইস্যুর কারণ উল্লেখ করবে। বোনাস শেয়ার পূঞ্জীভূত মুনাফা বা রেটিইন্ড আর্নিংস থেকে ইস্যু করা যাবে। তবে ক্যাপিটাল রিজার্ভ বা রিভ্যালুশেয়ন রিজার্ভ বা কোন ধরনের আনরিয়েলাইজড গেইন বা কোম্পানি গঠনের আগে কোন আয় করে থাকলে বা পরিশোধিত মূলধন কমিয়ে বা বোনাস পরবর্তী ঋণাত্মক রিটেইন আর্নিংস থেকে বোনাস শেয়ার দেওয়া যাবে না।

কমিশনের সম্মতি ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্তির ৩ বছরের মধ্যে বা উত্তোলিত অর্থ (আইপিও, রাইট, আরপিও) ব্যবহারের আগে কোন কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে। এছাড়া তালিকাভুক্তির তারিখ থেকে ধারাবাহিকভাবে ২ বছর কমপক্ষে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ কোম্পানিও কমিশনের সম্মতি ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

এমনকি বিএমআরই ছাড়া ১ বছর উৎপাদন বন্ধ থাকা কোম্পানি, ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি ও এটিবিতে (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) লেনদেন হওয়া কোম্পানি কমিশনের সম্মতি ছাড়া বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

জেনারেল মিটিংয়ের অনুমোদিত স্টক ডিভিডেন্ড ৫ কার্যদিবসের মধ্যে কমিশনের অনুমোদনের জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে আবেদন করতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments