ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
কোম্পানি কর্তৃপক্ষ ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
ব্র্যাক ব্যাংক পিএলসি: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্য ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
কোম্পানি কর্তৃপক্ষ ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
এছাড়া, কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৭ মে, ২০২৫ তারিখে।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর কারণ যাচাই করে দেখে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments