ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মুন্নু ফেব্রিক্স লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর..
































Recent Comments