ডেইলি শেয়ারবাজার রির্পোট: পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
উত্তরা ব্যাংক: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। (ইসিইরএল) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডাচ-বাংলা ব্যাংক: কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। (সিআরএবি) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-১”রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মিডল্যান্ড ব্যাংক: কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।। (ইসিআরএল) দীর্ঘমেয়াদী “এ+” এবং স্বল্পমেয়াদে “এসটি-২”রেটিং করেছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments