
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড জমা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিগুলো হচ্ছে-
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স বিডি লিমিটেড, সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
জানা গেছে, কোম্পানিটির বোনাস শেয়ার বুধবার (০৩ নভেম্বর) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ,৩১ ডিসেম্বর ২০২০, অর্থ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
জিএসপি ফিন্যান্স বিডি লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২০, অর্থ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডাদের জন্য ৫.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড পাঠিয়েছে।
সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২০, অর্থ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments