বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বঙ্গজ লিমিটেড: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১২ টাকা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.২৫ টাকা।

আলোচিত সময়ে বঙ্গজের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ০.৫৫ টাকা।
৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.১৭ টাকা।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড: ২০২০-২১ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর‘২০-ডিসেম্বর‘২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। যা এর আগের বছর একই সময়ে  ছিল ৬ টাকা ১৯ পয়সা।

দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই,২০২০-ডিসেম্বর ২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৪ পয়সা। এর আগের বছরের একই সময়ে প্রতি আয় (ইপিএস) ছিল ১৩ টাকা ৭৫ পয়সা।
দুই প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৪৬ টাকা ১৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬০ টাকা ৪৬ পয়সা।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির মুনাফা হয়েছে ৬ কোটি ৬৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা।

এর আগের বছরের একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা। আর ইপিএস ছিল ৮৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৪৩ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি দাঁড়ায় ৪৭ টাকা ৬৪ পয়সা।

নিউ লাইন ক্লোথিংস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৬ পয়সা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২৪ টাকা ৭৭ পয়সা।

‍ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments