ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড: গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৪৩ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ২৩.৪৫ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৯২.৬৩ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৮.৪৫ টাকা।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২০ জানুয়ারি।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ১৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২১ টাকা ১৯ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পত্তি দাড়িয়েছে ১৬১ টাকা ৪০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৬৭ টাকা ৬১ পয়সা
ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
পদ্মা অয়েল লিমিটেড: ৩০ জুন ২০২০ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ২৯ টাকা ৭ পয়সা।
আলোচিত বছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৭ টাকা ৬৪ পয়সা।
আগামী ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ভার্চুয়ালি প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড: শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১৫ টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি ।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩০৭ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৭৪১ টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম। এর আগের বছর হয়েছিল ৩৭৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকা।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৪৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৩৫ টাকা ১১ পয়সা।
আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৮ টাকা ২১ পয়সা।
আগামী ৬ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ভার্চুয়ালি এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments