রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫ কোম্পানির ইপিএস প্রকাশ
spot_img
spot_img

৫ কোম্পানির ইপিএস প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ডোমিনেজ স্টিল লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৪০ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮১ টাকা।

রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড: ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৫৯২ টাকা। এর আগের বছর একই সময় ছিল ৪ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৮৫৪ টাকা।

ফলে আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা।

তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৪৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৬৪ টাকা ০৪ পয়সা।

যমুনা অয়েল লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৫৮ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৯ টাকা ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ১৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৪ টাকা ৫৩ পয়সা।

সমাপ্ত সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ১১৬ টাকা। আগের বছর একই সময়ে কর পরবর্তী মুনাফা ছিল ৫০ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার ১১৩ টাকা। অর্থাৎ এ প্রান্তিকে মুনাফা কমেছে।

ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড: প্রথম প্রান্তিকের জুলাই- সেপ্টেম্বর’২০ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১৯ টাকা ৪০ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮১ টাকা ৩১ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments