ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৪ কোম্পানি। সবগুলো কোম্পানিই ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি):
সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দেবে। এছাড়াও কোম্পানিটি ১ঃ২ বোনাস ডিভিডেন্ড দেবে।
এরআগে কোম্পানিটি ৩০০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। চূড়ান্ত ডিভিডেন্ড নিয়ে কোম্পানিটির ঘোষিত মোট ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াচ্ছে ৬০০ শতাংশ।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬০ টাকা ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫১ টাকা ৩৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮৮ টাকা ৮৯ পয়সা।
আগামী ২৮ মার্চ কোম্পানিটির ৪৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।
প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড:
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মার্চ।
ইনটেক লিমিটেড:
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৯ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ৭০ পয়সা।
আগামী ২২ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।
আরএকে সিরামিকস লিমিটেড:
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৮৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে আরএকে সিরামিকস লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৪১ পয়সা।
আগামী ৩১ মার্চ, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments