বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়৪ জানুয়ারি বিদেশিদের নির্বাচনের অগ্রগতি জানাবে ইসি
spot_img
spot_img

৪ জানুয়ারি বিদেশিদের নির্বাচনের অগ্রগতি জানাবে ইসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অগ্রগতি জানাতে বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস/মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির উদ্দেশে ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ জানুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনগুলোর অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত সভায় মিলিত হবে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments