রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন৪ বছর পর একসঙ্গে ইমরান-কেয়া পায়েল
spot_img
spot_img

৪ বছর পর একসঙ্গে ইমরান-কেয়া পায়েল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামের এ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ক্ষুদে গানরাজ এর হুমায়রা ঈশিকা।

সদ্যই শেষ হয়েছে গান ভিডিওটির শুটিং। এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল। এত ভালোবাসি আলো  পরাণ বন্ধুরে কে তোমাকে এতো ভালোবাসতে পারে গানের প্রায় ৪ বছর পর আবারও পর্দায় জুটি হয়ে আসছেন ইমরান-কেয়া। ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা।

ইমরান মাহমুদুল বলেন  কেয়া পায়েলের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে।

দর্শক-শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। যে কারণে চার বছর পর আবারও একসঙ্গে কাজ করা।

কেয়া পায়েল বলেন দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে।

আরও পড়ুন: তিন বন্ধু ও এক তরুণীর গল্পে আসছে ‘উড়াল’

শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমনই নয়। আমি এটাও চাই যে আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারব না তোমাকে ছাড়তে- একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।

খুব শিগগিরই গান ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments