বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫০০ কোটি টাকা তুলবে আল আরাফাহ ইসলামী ব্যাংক
spot_img
spot_img

৫০০ কোটি টাকা তুলবে আল আরাফাহ ইসলামী ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা তুলবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক। কোম্পানির আবেদনের পেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বন্ডটি অনুমোদন দিয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এর সভপতিত্বে ৮৩৭ তম সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কমিশন অদ্যকার সভায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০.০০ (পাঁচ শত) কোটি টাকার ৭ (সাত) বছর মেয়াদী Non-convertible, Floating rate, 4th AIBL Mudaraba Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করেছে। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী Tier 2 Capital Base শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। বন্ডটির Trustee হিসাবে কাজ করছে First Security Islami Capital & Investment Limited. Mandated Lead Arranger হিসাবে যথাক্রমে UCB Investment Ltd এবং Prime Bank Investment Ltd. কাজ করছে। এছাড়াও উক্ত বন্ডটিকে Alternative Trading Board এ অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments