ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নভেম্বর মাসের ১ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৪ তারিখ অথাৎ গত ১ মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫২ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বীচ হ্যাচারি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৩৪ টাকা লোকসান হয়েছিল।
এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯.৫৭ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.২২) টাকা।
কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।
বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৬৫ টাকা আয় হয়েছিল।
এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.১৮ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৫ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এস.এস. স্টিল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড সকল সাধারণ শেয়ারহোল্ডার, স্পন্সর ও পরিচালকদের দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৫৫ টাকা আয় হয়েছিল।
এছাড়া সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.৫৮ টাকা। এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.০১ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৮০ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৮৫ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
কাট্টালি টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ক্ষেত্রে এই ডিভিডেন্ড প্রযোজ্য হবে না। আজ সোমবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। আগের বছরও শেয়ার প্রতি ১.৪৩ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.৭১ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৯ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ন্যাশনাল টিউবস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। আগের বছরও শেয়ার প্রতি ০.০৬ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৫৩.১২ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.২৪ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ওয়াটা কেমিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.১৪ টাকা। আগের বছর সমন্বিত শেয়ার প্রতি ৮.০৫ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬০.২২ টাকা। যা গত এই সময় ছিলো সমন্বিত ৫৯.০২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৬২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০.১৫মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে স্পন্সর এবং পরিচালকগণ কোনো ডিভিডেন্ড পাবে না। আজ অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৪৭ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১.৭০ টাকা। যা গত এই সময় ছিলো ১১.৫০ টাকা।এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫১ টাকা
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালক শুধু ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড পাবেন।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.২৭ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭.০৪ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৬২ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) (১২.৮৬) টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২৫.৬৫ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় সভাটি ১৯৩,ফকিরাপুল, ঢাকা-১০০০ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৩.৪৩ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৩.৬৯ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২০.৬৭ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড স্পন্সর, পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডাররা পাবেন না।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.২৪ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৩৯ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.৩৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৭.১০ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ২৭.৯৬ টাকা।
এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৬ টাকা।
আগামী ২৬ ডিসেম্বর দুপুর ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
বাংলাদেশ মনোস্পুল পেপারস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৫৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৪৩ পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৭.৫৬ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৭.২১ টাকা লোকসান হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১৪০ টাকা।
আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
হাক্কানী পাল্প লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে।
জানা যায়, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (১.২৮) টাকা।গত বছর ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.০৭ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১০.৮৬ টাকা।
আগামী ২৭ ডিসেম্বর (২০২১) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সেই সাথে কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।তবে স্পন্সর এবং পরিচালকেরা কোনো ডিভিডেন্ড পাবে না।
জানা যায়, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৪৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১৪.১৮ টাকা।
এছাড়া গত বছর ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৪৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১৩.৭৩ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর (২০২১) দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৩০ টাকা আয় হয়েছিল।এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১২.৬৯ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
গোল্ডেন সন লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ক্ষেত্রে এই ডিভিডেন্ড প্রযোজ্য হবে না। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ০.৩০ টাকা। আগের বছর সমন্বিত শেয়ার প্রতি ১.০৫ টাকা লোকসান হয়েছিল।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি): কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৭৪ টাকা আয় হয়েছিল।
এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ৫৪.৯৮ টাকা।
আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
মেঘনা সিমেন্ট লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪২.৬৬ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৭০.১৪ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২.১৩ টাকা। এছাড়া ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ১৪.৬৩ টাকা এবং ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২৮ টাকা।
আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ একসাথে ২ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর ৩০ জুন,২০২০ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ০২ পয়সা আয় হয়েছিল।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
ফার্মা এইডস: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬.১১ টাকা।আগের বছর শেয়ার প্রতি ১৬.৮২ টাকা আয় হয়েছিল।
আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৭ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৪৬ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১২.৬৬ টাকা।
আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
ওরিয়ন ফার্মা লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ২.৮৪ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ৭৯.৭৬ টাকা।
আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
বঙ্গজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ০২ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর,সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৪ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮১ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
রহিমা ফুড লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শুধু মাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উদ্যোক্তা-পরিচালকরা ডিভিডেন্ড না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তথ্য মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি যা ছিল ৯ টাকা ৫৭ পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ০২ ডিসেম্বর।
বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ২৮.১১ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.১৪) টাকা।
আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ৯.৭২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২০ টাকা।
আগামী ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৮.৮৯ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (২১.৭৫) টাকা।
আগামী ১৫ জানুয়ারি সকাল ১০.৩০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৭৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৩.৪৭ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ টাকা।
আগামী ২৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।
প্রাইম টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৬২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৬৭.৯৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২৩ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
আমান কটন ফাইবার্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩৪.৭২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.২১ টাকা।
আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
আমান ফিড লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩২.২৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৬ টাকা।
আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ০.০৭ টাকা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৯.২৪ টাকা।
জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ইস্টার্ন ক্যাবল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪.৬৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬.৪৬ টাকা।
৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০.৪২ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১৫.১১ টাকা।
আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৮৬ টাকা।
৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৩.৪০ টাকা।
আগামী ২৩ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।
একমি পেস্টিসাইডস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সদ্য সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২২ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১২ টাকা।
এক্ষেত্রে আইপিও পরবর্তী ইপিএস দাঁড়িয়েছে ১.৬৫ টাকা। এছাড়া আইপিও পরবর্তী শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৫৯ টাকা।
অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৪২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৫২ টাকা।
আগামী ২৮ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।
ফু-ওয়াং ফুডস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৫০ টাকা।
আগামী ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩১.৩০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২৬.৩৬ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে (১৪৪.৯৩) টাকা।
এবং শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (৭.০৪) টাকা।
আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।
রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.৭৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.০৫ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৪.৯৪ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।
তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.৩১) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (২.০৬) টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে (৬.৩৩) টাকা।
আগামী ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখে যথাক্রমে সকাল সাড়ে ৯টায়, সকাল ১১টায়, দুপুর সাড়ে ১২ টায়, দুপুর ২টা ৩০ মিনিটে এবং বিকাল ৪টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর।
বিডি সার্ভিসেস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (১৮.৪৭) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (৪.৭৩) টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে (২৫.২৪) টাকা।এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) লোকসান হয়েছে (৯.৬০) টাকা।
আগামী ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখে সন্ধ্যা সাড়ে ৭ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর।
প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিবে না। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৯৩ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.১৭ টাকা আয় হয়েছিল। এছাড়া কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬.০৩ টাকা। এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.২৬ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিবে না। আজ রোববার (২১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৩১ টাকা লোকসান হয়েছিল। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৬.৫২ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিবে না।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪.৩১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.১৬ টাকা আয় হয়েছিল।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
এটলাস বাংলাদেশ লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিবে না। গতকাল বুধবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.০৯ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৩৫ টাকা লোকসান হয়েছিল।
আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৩ টাকা ৩৯ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments