
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময় আজ ৫ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানি হলো: হোটেল সী পার্ল, বিডি ওয়েল্ডিং, এপেক্স ফুডস, মনোস্পুল পেপার এবং ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সী পার্লের শেয়ার দর ৯.৮৮ শতাংশ বা ১১.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩১.২০ টাকায় লেনদেন হয়। বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ২.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৪.৭০ টাকায় লেনদেন হয়।
এপেক্স ফুডের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বা ২১.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৬৪ টাকায় লেনদেন হয়। মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বা ২৪.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩০৫.১০ টাকায় লেনদেন হয়।
এছাড়া ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বা ৫৯.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮৫৯.৬০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments