ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির বোর্ড সভা ছিলো গতকাল। সবগুলো কোম্পানির তথ্য আমাদের হাতে এসেছে। নিচে তা তুলে ধরা হলো-

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৬ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ২৮ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৭৩ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮২ পয়সা, যা গত বছর ১ টাকা ৬৯ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮০ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গারের শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৮২ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২ টাকা ২ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৬ টাকা ৯২ পয়সা, যা গত বছর মাইনাস ৩৬ টাকা ২০ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৭২ পয়সা।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৪২ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ছিল।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২২ পয়সা, যা গত বছর ৪ টাকা ৭৯ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫২ পয়সা।
গ্রামীণফোন লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ৬ টাকা ৩০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৫.৩৮ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১৩ টাকা ৩০ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২১ টাকা ৮৮ পয়সা, যা গত বছর ৬ টাকা ১৩ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা।
ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড: সর্বশেষ বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৩ পয়সা ছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫১ পয়সা ছিল।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments