ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি। কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ৮৬ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১৭ টাকা ৯ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ২ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ১৭ পয়সা।
আগামী ২৮ আগস্ট, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই, ২০২৩।
ইউনিয়ন ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ৫৮ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১৫ টাকা ৩৯ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ৬ পয়সা।
আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বেলা ১২ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই, ২০২৩।
সোনার বাংলা ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে আয় ছিলো ২ টাকা ৫ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ২১ টাকা ১০ পয়সা।
এছাড়াও কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা। আগের বছর ছিলো ২ টাকা ৭৭ পয়সা।
আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই, ২০২৩।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৮২ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ১ পয়সা। আগের বছর ছিলো ২০ টাকা ৯৬ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৫৫ পয়সা। যা আগের বছর ছিলো ৩ টাকা ৩৩ পয়সা।
আগামী ২৩ আগস্ট, ২০২৩ তারিখ সকাল সাড়ে ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই, ২০২৩।
প্রাইম ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে আয় ছিলো ২ টাকা ১ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৫১ পয়সা। আগের বছর ছিলো ১৮ টাকা ৬৩ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৫ টাকা ৭৭ পয়সা। যা আগের বছর ছিলো ৪ টাকা ১২ পয়সা।
উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments