ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের কারেকশনের মধ্য দিয়ে দিন শেষ হয়েছে। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৬০.০৫ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে।

জানা যায়, আজ ৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৬.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৪.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৯.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬০.০৫ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। সারাদিনে ডিএসইতে ৭১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৯৩৫টি শেয়ার ২ লাখ ৭৬ হাজার ৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার টাকা।
গতকাল ৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২১৯.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩২৬.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২২৫.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৪৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয় ১১টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৬৫.১৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৭১টি শেয়ার ২ লাখ ৪৫ হাজার ৫১১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ২৫ লাখ ৬৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৪ শতাংশ বা ৭৯.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৫৬.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২ কোটি ৬২ লাখ ৫২ হাজার ৪২৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২৮ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৫৬২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম
























Recent Comments